ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৩ | ৩:৫২
Link Copied Successfully!
গেলো ২৬ নভেম্বর রাত ২টায়  চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রওশন আলী মিজি বাড়ির আমির হোসেন মিজি ও রিয়াদ হোসেন মিজির দুটি ঘর অগ্নিকাণ্ডে বশ্মীভূত হয়ে যায়। গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণে প্রয়োজনীয় কোন মালামাল সরাতে পারেনি বিধায় পরিবার দুটি একেবারে নিঃস্ব হয়ে পড়ে।
উক্ত দুর্ঘটনার খবর শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন ১২নং চান্দ্রা ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিকে  ক্ষতিগ্রস্থ পরিবারের  খোঁজখবর নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সকল তথ্য জানার পর গতকাল বেলা বারোটায় ইসলামী আন্দোলন এর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনর নেতৃত্বে জেলার একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
অসহায় পরিবারের জন্য দুই বান্ডেল ঢেউটিন, পারিবারিক রান্নার সরঞ্জামাদি, শাড়ি, কাপড়, লুঙ্গি’সহ শীতের পোশাক  এবং নগদ অর্থ প্রদান করেন ।
শেখ মুহা. জয়নাল আবেদীন বলেন,  এলাকার বিত্তশালী যারা আছেন সকলে এ অসহায় পরিবারের পাশে দাঁড়ান যাতে তারা পুনরায় মাথা গুজার ঠাঁই টুকু করে নিতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদ সানী, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নুরী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসাইন, চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইন,  ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ অত্র ইউনিয়নের সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারি  মাসুদ আলম’সহ স্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা