চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে ৫ দালাল আটক

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৩ | ৫:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা রোগীদেরকে হয়রানি ও প্রতারণা করার অভিযোগে ৫ দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স আটক করেন। আটক দালালরা হলেন-শহরের পুরাণ বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. আলম (২৮), সিংহ পাড়ার দিলিপ দে’র ছেলে দিপক দে (২৩), গুয়াখেলা রোডের ইসমাইল গাজীর ছেলে মাহিম গাজী (১৯), সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাবুল গাজীর ছেলে রায়হান গাজী (১৯) ও পুরান বাজারের মো. বিল্লালের ছেলে রিয়াদ হোসেন (২৫)।

উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, হাসপাতালের বহিঃবিভাগ এবং ভর্তি রোগী ও রোগীর স্বজনদেরকে এসব দালালরা হয়রানি করে আসছে। তারা গ্রাম থেকে লোকজন আসলে বিভিন্ন রোগের পরীক্ষার জন্য তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং অতিরিক্ত টাকা আদায় করে।

বিজ্ঞাপন

তারা নানাভাবে প্রতারণা করায় হয়রানির শিকার হন সহজ সরল লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিকেলে ৫জনকে আদালতে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা