সাগরের বুক চিরে জেগে উঠল পৃথিবীর নবীনতম দ্বীপ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৩ | ৫:৫০
Link Copied Successfully!

জাপানের প্রশান্ত মহাসাগরের ইয়ো জিমা দ্বীপের কাছে জেগে উঠেছে আরেকটি নতুন দ্বীপ। যেটিকে বিশ্বের নবীনতম দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে নতুন এ দ্বীপটি সৃষ্টি হয়েছে।

গত ১ নভেম্বর দ্বীপটিকে শনাক্ত করে জাপানের নৌবাহিনী। তারা দ্বীপটির একটি ছবিও তুলেছে। এতে দেখা যাচ্ছে, ছোট্ট দ্বীপটি তখনো আগ্নেয়গিরির আগুনে পুড়ছিল এবং এটি থেকে ধোঁয়া বের হচ্ছে।

বিজ্ঞাপন

গত এক বছর ধরেই ওই এলাকায় সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাত হচ্ছিল। আর এই অগ্ন্যুৎপাতের ওপর নজর রাখছিল দেশটির আবহাওয়া দপ্তর। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, নতুন দ্বীপ সৃষ্টি হওয়ার মতো শক্তিশালী অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে গত ৩০ অক্টোবর।

টোকিও বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরির এমিরাটস প্রফেসর সেতসুয়া নাকাবা স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমসকে জানিয়েছেন, ওই এলাকায় পানির নিচে অনেক দিন ধরেই ম্যাগমা সৃষ্টি হচ্ছিল। যেটি গত ৩০ অক্টোবর ভেসে ওঠে।

নতুন এ দ্বীপটি জাপানের মূল ভূখণ্ড থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ দিকে এবং ইয়ো জিমা দ্বীপ থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত।

বিজ্ঞাপন

প্রশান্ত মহাসাগরের ইয়ো জিমো দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে ৭ হাজার মার্কিনি এবং ২২ হাজার জাপানি সেনা নিহত হয়েছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে