সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন রোমান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৩ | ৬:৩৭
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের পর বুধবার দুপুরে নির্বাচনী এলাকায় শোভাযাত্রা করেন তিনি।
দুপুরে উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদুল ইসলাম রোমান চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
জাহিদুল ইসলাম রোমান বলেন, আমি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম ৷ জাতির জনক বঙ্গবন্ধুরকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছি। এখন ফরিদগঞ্জ উপজেলার জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। জনগণের চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।
জাহিদুল ইসলাম রোমান আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন। ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। ফরিদগঞ্জকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা