গাজায় পরমাণু বো*মা ফেলা হবে, বলার পর ইসরায়েলি মন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৩ | ৬:০৭
Link Copied Successfully!

হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলতে পারে ইসরায়েল—এমন মন্তব্যই করেছেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিইয়াহু। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, গাজায় পরমাণু বোমা ফেলা হবে কিনা। উত্তরে তিনি বলেন, ‘সম্ভাবনা রয়েছে’। এ কারণে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই মন্ত্রীকে।

শুধু তাই নয়, হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিইয়াহুর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাস্তবতা ভেবে তিনি এই কথা বলেননি বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এর আগে রেডিও কোল বেরামাকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিইয়াহুকে জিজ্ঞাসা করা হয়, গাজায় পরমাণু বোমা ফেলা হবে কিনা। তিনি উত্তরে বলেন, ‘এমন হওয়ার সম্ভাবনা রয়েছে’।

বিজ্ঞাপন

টাইমস অব ইসরায়েলের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইতামার বেন জিভিরের কট্টর ডানপস্থী দলের নেতা এই আমিচাই ইলিইয়াহু। তবে তিনি ইসরায়েলের মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিভাগের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। আর সেই মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিভাগই যুদ্ধের সব সিদ্ধান্ত নেয়।

রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় মানবিক সহায়তা দেওয়ারও বিরোধিতা করেন ইলিইয়াহু। তিনি বলেন, ‘নাৎসিদের হাতে আমরা মানবিক সহায়তা তুলে দিতে পারিনা। সেখানকার মানুষদের সবাইকে নিয়ে কোনো দ্বীপ বা মরুভূমিতে রেখে আসা উচিত।’

মন্ত্রীর এসব মন্তব্যের কঠোর সমালোচনা করেন বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক্সে নেতানিয়াহু বলেন, ‘তিনি বাস্তবতা না ভেবেই যা–তা বলে দিলেন। ইসরায়েল ও আইডিএফ আন্তর্জাতিক আইন মেনেই এই যুদ্ধে লড়ে যাবে। বিজয়ের আগ পর্যন্ত এভাবে যুদ্ধ করে যাব।’

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে