কচুয়ার ডুমুরিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ

অগ্নিসন্ত্রাসকারীদের প্রতিহত করতে হবে: ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

Reporter
নাছির উদ্দিন, কচুয়া
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৩ | ৭:২৩
Link Copied Successfully!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। ডুমুরিয়া মাদ্রাসার প্রায় ৫৬ ভাগ নারী শিক্ষার্থী রয়েছে। এই মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে রূপান্তরিত করা হবে। পাশাপাশি এখানে অচিরেই ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এ দেশের উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। আজকের এই নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিই প্রমাণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রতি আপনাদের আস্থা ও বিশ^াস রয়েছে। এই আস্থা ও বিশ^াসের প্রতিফলন ঘটাতে হবে ২০২৪ সালের নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকার গঠনে আপনাদের অগ্রণীভূমিকা পালন করতে হবে। বিএনপি-জামাত হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করার যে অবৈধ পায়তারা করছে তা কখনো শেখ হাসিনার সরকার সফল করতে দিবে না। তারা জনশূন্য হয়ে বিদেশি প্রভুদের কাছে ধর্না দিচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলের । আপনারা ঐক্যবদ্ধভাবে অগ্নিসন্ত্রাসকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি শনিবার বিকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন শেষে মাদ্রাসার প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।

সাবেক যুগ্ম-সচিব ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. শাহাদাত হোসেন মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়া, মাদ্রাসার সুপার মাও. ইসতিয়াক আহমেদ বুলবুল ও সহসুপার মাও. আবুল হাশেম মিয়াজী, উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জি. মো. রাশেদ প্রমুখ।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদ দর্জি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, চাঁদপুর পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহিদ, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি উজ্জল মজুমদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. মো. ইব্রাহিম খলিল বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু