চাঁদপুরে নাশকতার চেষ্টায় হরতাল সমর্থনকারী ১৩জন আটক

Default User
 চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৩ | ৮:২৭
Link Copied Successfully!

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা সকাল সন্ধ্যার হরতাল শেষ হয়েছে। জেলার বিভিন্নস্থানে নাশকতার চেষ্টা করলে হরতাল সমর্থনকারী ১৩জনকে আটক করেছে পুলিশ।

বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় সদরের আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আলমগীরসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। রবিবার  সকাল থেকে শহর ও সদরের গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের অবস্থান। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

সকাল ৮টার পরে হরতাল বিরোধী একাধিক বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। সকাল ৯টার দিকে সদরের বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা। তারা চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে টায়ারে আগুন দেয়। পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং আগুনসহ টায়ার অপসারণ করে সড়ক স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় চাঁদপুর সরকারি কলেজের সামনে সাবেক ছাত্রদল নেতা ফয়সাল গাজী বাহার, ছাত্রদল নেতা সম্রাটসহ কয়েকজন আহত হয়। সদরের আশিকাটি ইউনিয়নে আহত হয় ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আলমগীর হোসেন, বিএনপি নেতা জাফর আহমেদ জিতু, বাগাদী চৌরাস্তা এলাকায় আহত হয় ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজুসহ কয়েকজন।

চাঁদপুরে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল হরতাল ডেকেছে। চাঁদপুরে সব ধরণের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। হরতাল পালন করা আর না করা দুটোই নাগরিক অধিকার। যারা হরতাল চায় না সাধারণ জনগণ তারা যাতে কোন ধরণের ভোগান্তির শিকার না হয় সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছি।

পুরো জেলা জুড়ে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে পুলিশ কাজ করেছে। আমরা চেষ্টা করেছি কেউ যাতে কোন ধরণের নাশকতা তৈরী করতে না পারে। এরপরেও নাশকতার সাথে জড়িত ও চেষ্টাকারী ১৩জনকে পুলিশ আটক করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা