হরতাল চলাকালে চাঁদপুরের পুলিশ সুপারের নেতৃত্বে মহড়া

নাশকতার সাথে জড়িত, পরিকল্পনাকারী ও চেষ্টার সাথে জড়িত ১৩ জন দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হয়েছে -পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম

Reporter
মাজহারুল ইসলাম অনিক।।
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৩ | ৭:২৩
Link Copied Successfully!
 চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সংগঠন হরতালের আহ্বান করেছে। তাদের দাবি আদায়ে হরতাল দেয়া হয়েছে।হরতাল পালন করা আর না পালন করা দুটিই নাগরিক অধিকার। হরতালের নামে সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয়, সেই লক্ষে নিরাপত্তায় আমরা কাজ করছি। যারা হরতাল পালন করতে চায় না, যেমন জীবিকা নির্বাহের জন্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কোথাও ভোগান্তির শিকার না হয়, তাদের নিরাপত্তায় কাজ করেছে জেলা পুলিশ। পুরো জেলায় পুলিশ মোতায়ন করা হয়েছে। যাতে কোথাও কেউ যেন নাশকতা করতে না পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।
কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত পিকেটিং করার চেষ্টা করা হয়, দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপসারণ করেছে। ইতোমধ্যে নাশকতার সাথে জড়িত, পরিকল্পনাকারী ও চেষ্টার সাথে জড়িত ১৩ জন দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া সর্বোচ্চ অবস্থানে থেকে কাজ করছে পুলিশ।
২৯ অক্টোবর বিকেলে শহরের শপথ চত্ত্বর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ঢাকায় একটি রাজনৈতিক সংগঠন আমাদের একজন পুলিশ সদস্যকে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সেই শোককে বুকে ধারণ করেঅত্যন্ত ধৈর্য্য সহকারে চাঁদপুর জেলায় কাজ করছি। যাতে চাঁদপুরে কেউ যেন কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে এবং সাধারণ মানুষের ক্ষতি না হয় সেই জন্য কাজ করছি। যানবাহন স্বাভাবিকভাবে চলছে, ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। বিভিন্ন দোকানপাট খোলা, কেনাবেচা চলছে আমরা সকলে দেখতে পারছি। দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে গেছে, কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটে নি। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত পিকেটিং করার চেষ্টা করা হয়, দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপসারণ করেছে। আমরা ইতোমধ্যে নাশকতার সাথে জড়িত,  পরিকল্পনাকারী ও চেষ্টার সাথে জড়িত ১৩ জন দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া সর্বোচ্চ অবস্থানে থেকে কাজ করছে পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সদর সার্কেল ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, (ইন্টেলিজেন্স) শামসুল আলম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে হরতাল চলাকালে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের পুলিশের মহড়া দেয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব