চাঁদপুরে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের ওসিসহ আহত ১৫

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৩ | ২:১৫
Link Copied Successfully!

চাঁদপুরে পদ্মা-মেঘনা নৌ সীমানায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ থানার ওসিসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে পদ্মা-মেঘনার লক্ষ্মীরচর ও কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেরা ইটপাটকেল ছুঁড়ে মারলে তারা আহত হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে নৌ পুলিশের ১০-১২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় প্রাথমিক চিকিৎসা সেবা নেয়।

আহতদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, পুলিশ সদস্য বাবুল কান্তি দেন (৫৫), আবুল বাসার (৩৭), জসিম উদ্দিন (৩৪), জাহাঙ্গীর আলম (৪৫), অনিল (৫০) সহ আরো কয়েকজন। তবে জেলেদের মধ্য কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে নৌ পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল উদ্ধার, ৪৬৭ কেজি ইলিশ ও ৩৩ টি নৌকা জব্দ করা হয়। চারটি মোবাইল কোর্ট ও ৮ মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, ৩ জনকে ১২ হাজার টাকা জরিমানা ও বাকিদের জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রতিদিনই জেলেরা হামলা করে। এতে পুলিশ সদস্যরা প্রায়ই আহত হয়। এইহামলার ঘটনায় যৌথ অভিযানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা