চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন, ২ জনের ৫বছর কারাদন্ড

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৩ | ৮:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরে মাদক মামলায় মো. রাসেল (৩৮) নামে মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর দুই আসামী মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) ৫ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ১ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) এর বিচারক মো. শাহেদুল করিম এই রায় দেন।

বিজ্ঞাপন

 

আসামীদের মধ্যে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী রাসেলের বিরুদ্ধে আরো দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় ৫বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং ৯ (ক) ধারায় ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম খলিল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরণের মাদকসহ আসামী রাসেল ও তাজুল ইসলামকে গ্রেফতার করে। একই সাথে এই ঘটনায় জড়িত ছিল আসামী ফারুক আহমেদ। তবে সে পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ওইদিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

 

মামলাটির তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় তৎকালীন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক মামুনুর রশিদকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

 

রাষ্ট্র পক্ষের আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া ও দেবাশীষ কর মধু জানান, মামলাটি দীর্ঘ ১২ বছরের অধিক সময় চলাকালীন আদালত ৮জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার স্বাক্ষ্য গ্রহন ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামীরা উপস্থিত ছিলেন না।

 

আসামী পক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শিব গোপাল মজুমদার।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা