চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৩ | ৫:০৮
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুদু গাজী (৭৩) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে ওই ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত দুদু গাজী চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের গাজী বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে।
নিহতের ছোট ছেলে জাকির গাজী জানায়,  সম্পত্তিতে অন্যায়ভাবে ঘর নির্মাণ করে বৈদ্যুতিক সংযোগ দিতে আসলে তার বাবা বাঁধা প্রদান করে। এতে রওশন আলীর ওয়ারিশ হেলাল, রাসেল, ইকবাল, শাহজাহান, শরীফসহ কয়েকজন গিয়ে মারধর করে। পরে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
স্ত্রী হোসনে আরা প্রশাসনের কাছে স্বামী হত্যার বিচার চান।
চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডাঃ মোঃ মনসুর আহমেদ কায়সার জানান, হাসপাতালে বৃদ্ধকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
 চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, ওসি (ইন্টেলিজেন্স) মোঃ শামছুল আলম, এসআই লোকমান হোসেন, জাকির হোসেন ও এএসআই সঞ্জয় ছুটে আসেন। এসআই লোকমান হোসেন লাশের সুরাহতাল করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অভিযোগের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা