দেশ সেরা শিক্ষক আবদুস শাকুর মজুমদার এবার বিশ্ব শিক্ষক দিবসে পেলেন সম্মাননা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৬, ২০২৩ | ১০:২৫
Link Copied Successfully!

‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতাপূরণ বৈশ্বিক অপরিহার্য ‘ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার সকল শিক্ষকগণের উপস্থিতিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে অবসরপ্রাপ্ত ৮ জন শিক্ষককে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত আটজন শিক্ষকের মধ্যে আবদুস শাকুর মজুমদার একজন। তিনি হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে চাকরী জীবনের ইতি টানেন। এর আগে তিনি দিগছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

মুক্তিযুদ্ধের চেতনাধারী এই শিক্ষক হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়নের লাওকোরা মজুমদার বাড়ীতে জন্মগ্রহন করেন। বর্তমানে তিনি হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামে স্থায়ীভাবে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।

বিজ্ঞাপন

গেল বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথির মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন গুণী এই শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া চাকরী কালীন সময়ে ১৯৯৩ সালে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও মনোনীত হন আবদুস শাকুর মজুমদার।

গুণী শিক্ষক আবদুস শাকুর মজুমদার বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষকতা জীবনে মেধার সেরাটা বিলিয়ে দেয়ার চেষ্টা করেছি। অবসরপ্রাপ্ত সময়ে এমন প্রাপ্তির জন্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমসহ সকল শিক্ষক সমাজের কাছে কৃতজ্ঞ। .,

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু