চাঁদপুরে ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ ভাতার দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২৩ | ৫:৩৫
Link Copied Successfully!

ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা।

রোববার বেলা ১১টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা কর্মবিরতির মধ্যদিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করে।

কর্মবিরতি ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী “ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” এবং “ডিপ্লোমা ইন মিডওয়াফারি” কোর্স সম্পন্ন করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর-এ ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি।

বিজ্ঞাপন

কোর্স কারিকুলাম অনুযায়ী ৬ মাস মেয়াদি ইন্টার্নশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ইন্টার্ন স্যালারি বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুনরায় অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও এখনো পর্যন্ত আমরা আমাদের ইন্টার্ন স্যালারির জন্য কোনো বরাদ্দ পাইনি।

ইন্টার্ন স্যালারির উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্টার্ন স্যালারি পাচ্ছি না। বর্তমানে কোনো হোস্টেলের সুবিধাও নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা- খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে ইন্টার্নশীপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশীপ করাটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

এ বস্থায় ইন্টার্ন স্যালারি বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা ও সরকারি হাসপাতালে কর্মরত সকল ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের পাশাপাশি “ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,চাঁদপুর”ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, ইন্টার্ন নার্স আজহারুল ইসলাম, তারেক হাসান, মেহেদী হাসান, শাহিনুর আক্তার, লাভলী আক্তার, আবু বকর সিদ্দিক, সৌরভ মিয়া, ইন্টার্ন মিডওয়াইফ খাদিজা প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা