দেশী বিদেশী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ৭:০৮
Link Copied Successfully!

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, নেতৃবৃন্দের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের করেছে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন।

শনিবার বিকেলে জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী বাসভবনের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গবিন্দ গোপের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ
হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সদর থানা মৎসজীবিলীগ নেতা শাহ আলম মল্লিক।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি শান্তিপ্রিয় দল। আওয়ামীলীগ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনি কে দেশী বিদেশী কোন ষড়যন্ত্রই ক্ষতি করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনি কে নিয়ে কোন ষড়যন্ত্র করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

এসময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল’সহ আওয়ামীলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা