ফরিদগঞ্জে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ৫:৫৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন, পূর্ব বালিথুবা গাজীপুর বাজার সড়ক উন্নয়ন ও মন্দিরের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য চাঁদপুর -৪ ফরিদগঞ্জ এর সংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান।

শনিবার সকাল ১১ টায় ফরিদগঞ্জ ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও পূর্ব বালিথুবা ইউপি- গাজীপুর বাজার সড়ক উন্নয়ন (চঃ০০-১৩৫০মিঃ) ও মন্দিরের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি এবং আমন্ত্রিত সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন স্কুল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আবার ও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। এই সরকারের আমলে রাস্তাঘাট স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সাবেক সদস্য ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জি এম তাবাচ্চুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ, উপজেলা প্রকৌশলী ফরিদগঞ্জ উপজেলার আবরার আহমেদ, ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা সাবেক যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী ,গল্লাক ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিপদ দাস,যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, সাবেক সহ সম্পাদক জেলা ছাত্রলীগ কামরুল হাসান (বাবুল), বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ন কবির।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা