সাড়ে ৪ বছরে প্রায় দশ হাজার পাঠকের হাতে বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি

চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার মাসের সমাপনী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ৫:২১
Link Copied Successfully!

সেপ্টেম্বর মাস ছিলো চর্যাপদ একাডেমির তৃতীয় বই উপহার মাস।

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই এই শ্লোগানে গেল ১ সেপ্টেম্বর থেকে ৩য় বারের মতো বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। এরপর থেকে পুরো মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই।

প্রতিদিন দূরদূরান্তে ছুটে গিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। টানা এক মাস ধরে চলে এই কর্মসূচি।

বিজ্ঞাপন

 

২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের অঙ্গীকার ভাস্কর্যের পাদদেশে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা। এবারের প্রতিপাদ্য ছিলো ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটির সঞ্চালনায় শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, পরিচালক শিউলী মজুমদার, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, অ্যাডভোকেট খালেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, সদস্য খাদিজা আক্তার তানহা ও বিকাশ সাহা।

প্রথমেই প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার প্রদান করা, কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৩’ মর্যাদায় অভিষিক্ত হওয়া ৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের মধ্যে সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক এবং কর্মসূচির প্রচার-প্রচারণা ও বহুসংখ্যক বই উপহার প্রদানের ক্ষেত্রে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত ও তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া।

চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা ও বই উপহার মাসের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। ঝড়-বাদলের দিনেও বন্ধ থাকেনি উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজার কপি বই উপহার দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছি আমরা। মূলত মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক, জঙ্গীবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গত সাড়ে ৪ বছরে প্রায় ১০,০০০ (দশ হাজার) পাঠকের হাতে বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।

সভাপতি নুরুন্নাহার মুন্নি বলেন, প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে আমাদের সদস্যরা বই উপহার দিয়ে এসেছে। তাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন বইয়ের প্রতি সমাজের মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে। টানা দুই বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি পুরস্কার’ নারীদের হাতে ওঠেছে। চর্যাপদ পরিবারের নারীরা যে কতটা দক্ষ এবং দায়িত্বশীল সেটা পরপর দুবার বিজয়ী হয়ে প্রমাণ করে দিয়েছে। তাদের সাফল্যে আমরা গর্বিত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২