খেলাধুলার মাধ্যমেও একজন মানুষ পেশাগত জীবন গঠন করতে পারেন: কামরুল হাসান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ৪:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, দেশে ২০১০ সালের পূর্বে প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক খেলা-ধুলার সুযোগ ছিল না। মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামান্টের মাধ্যমে সেই সুযোগটি করে দিয়েছেন। যে কারণে প্রতিটি শিক্ষার্থী একজন সুস্থ্য মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। আজকে যারা এসব টুর্নামেন্ট পরিচালনা করছেন, তারাও খেলা-ধুলা করে নিজেদের একটি অবস্থান তৈরী করেছেন। খেলা-ধুলার মাধ্যমেও একজন মানুষ তার পেশাগত জীবন গঠন করতে পারেন।

মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য হচ্ছে নিশ্চিত জীবন গঠন করা। অনেক নামি দামি খেলোয়াড় আছে যারা পড়া-শুনা খুব বেশী করেনি। এরা সবাই খেলার পিছনে সময় দিয়েছে। একাটা পর্যায়ে যদি পড়া-লেখা করে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সেখানেও পেশাগত জীবন গঠনের সুযোগ হয়।

বিজ্ঞাপন

ডিসি বলেন, আমাদের মাঝে একসময় ইউনিয়ন পর্যায়ে ভালো প্রমিলা ফুটবল বেশী আগাতে পারেনি। এখন এই টুর্নামেন্টের মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকে মেয়েরা ফুটবল খেলায় অনুপ্রাণিত হচ্ছে। তারা এখন ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছে। আশা করছি এই ধরণের টুর্নামেন্টের মাধ্যমে আগামীতে দেশের জন্য বিশ^খ্যাত প্রমিলা ফুটবল খেলোয়াড় তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম প্রমূখ।

বিজ্ঞাপন

যৌথ সঞ্চালনায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহানারা বেগম ও আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন সুলাতানা সীমা।

জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের এই টুর্নামান্টে ৮ উপজেলার ১৬টি দল অংশগ্রহন করবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে অতিথিরা অংশগ্রহনকারী দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২