ডাবের দাম বেশি নেয়ায় চাঁদপুরে তিন ডাব বিক্রেতাকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৩ | ৪:০৪
Link Copied Successfully!
চাঁদপুরে তিন ডাব বিক্রেতাকে দুই হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রেতা সেজে ডাব কিনতে চাঁদপুর সদরের চারটি স্থান বাস স্টান্ড, কালীবাড়ি, ছায়াবানীর মোড় এবং সদর হাসপাতালের সামনে ডাবের দাম জিজ্ঞেস করাতে ভিন্ন জন ভিন্ন ভিন্ন দাম বললো অর্থাৎ ১২০ থেকে ১৫০ টাকা এক একটি ডাব।
এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে বিক্রেতারা বললো ৭০ থেকে ৮০ টাকা করে  কেনা পড়ছে। তাহলে এই অযৌক্তিক দাম কেন? হাসপাতালে অনেক রোগী ভর্তি যাদের জন্য ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন। অথচ এত বাড়তি দামে ডাব কেনা ভোক্তার জন্য দুরূহ হয়ে পড়ছে।
ডাবের দাম বেশি বলায়, ভোক্তার স্বার্থ রক্ষার্থে তিনজন ডাব বিক্রেতাকে ২ হাজার পাঁচ’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করে করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন