মাদক বহনকালে চাঁদপুরে লঞ্চ থেকে মাদক বিক্রেতা আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৩ | ৫:৫৬
Link Copied Successfully!

কুমিল্লা থেকে ঢাকায় মাদকবহন করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাটে থাকা যাত্রীবাহী লঞ্চ এমভি রফরফ-৭ থেকে ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. আমির হোসেন (২৫) নামে মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা।

বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকাগামী এমভি রফরফ-৭ লঞ্চের দ্বিতীয় তালায় ব্লু রঙের ব্যাগ কাধে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে এবং ব্যাগ থেকে ৭ টি প্যাকেট এ মোট ৭ কেজি ২০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সাথে আটক করা হয় নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যনগর মিবিকান্দি গ্রামের মাদক বিক্রেতা মোঃ আমির হোসেনকে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক (গাঁজা) চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা আমির জানায়, জব্দকৃত (গাঁজা) কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা