ভূমি ও গৃহহীন মুক্ত হয়েছে চাঁদপুরের দুই উপজেলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৩ | ৭:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে শাহরাস্তি, মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলার পরে এবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা।

 

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজনও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই দুই উপজেলা গৃহহীন মুক্ত হয়।

বিজ্ঞাপন

 

বুুধাবর (৯ আগষ্ট) সকালে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে এসব গৃহ হস্তান্তর অনুষ্ঠান কার্যক্রম উদ্বোধন করেন।

 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ভূমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধনের সাথে সাথে দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ১৫৮ পরিবারকে পুনর্বাসনের লক্ষে দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭০ পরিবার, হাজীগঞ্জ উপজেলায় ৩৫ পরিবার, কচুয়া উপজেলায় ৩৮ পরিবার ও মতলব দক্ষিণ উপজেলায় ১৫ পরিবারের নিকট দলিল হস্তান্তর করা হয়।

 

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব