চাঁদপুর পৌরসভার ১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ১৪, ২০২৩ | ১০:১৪
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ১১৪ কোটি, ২৪ লাখ, ১৬ হাজার ২শ’ ১৯ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ঘোষণা হয়েছে ৪২ কোটি, ৭০ লাখ, ১ হাজার, ৭শ’ ৪৮টাকা।

 

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

 

বিজ্ঞাপন

তিনি বক্তব্যে বলেন, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে একটি পরিচয় পেলাম, কাজ করবার সুযোগ ও সম্মান পেলাম। আমরা জাতির জন্য কি দিতে পারলাম, কেমন ভাবে এবং কতটা দিতে পারলাম, কোথায় পারলাম না, কেন পারলাম না। এই যে আমাদের দায়বদ্ধতা ও স্বচ্ছতার একটি জায়গা আছে। আজকের এই বাজেট ঘোষণা তার প্রকৃষ্ট উদাহরণ।

 

মন্ত্রী বলেন, প্রায় ৫০ কোটি টাকার দেনা নিয়ে এই পরিষদের পথ চলা শুরু। চাঁদপুরবাসী মন প্রান দিয়ে এই পরিষদকে দায়িত্ব দিয়েছিলো। মেয়র তার পরিষদ নিয়ে কাজ করে চলেছে। এত দেনা মাথায় নিয়েও তারা হাসি মুখে কাজ করে চলছে। মাত্র ২ বছর ৮ মাসে প্রায় ৩২ কোটি টাকার দেনা পরিশোধ করে দিয়েছেন এবং বর্তমানে কোন দেনা করেনি। এই পরিষদের পক্ষেই সম্ভব হালনাগাদ করে আনা। দেনা পরিশোধ করে পৌরসভার উন্নয়নের কাজও চলছে।

 

দীপু মনি বলেন, আমরা উন্নয়ন চাই তার পাশাপাশি সেবার মানও চাই। একটা সাধারণ মানুষের কৃতজ্ঞতা অনেক বিজ্ঞ সমালোচনাকারীর থেকেও অনেক বেশি পাওয়া। আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনতে দেখেছি যে ট্যাক্স বাড়ানোর দরকার নেই ট্যাক্স নেট বাড়াও। আর চাঁদপুর পৌরসভা তা করে দেখিয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

 

কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

 

বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব