থানায় খাবার সরবরাহ করত ইয়াবা কারবারি

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ১৩, ২০২৩ | ৩:১৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের খাবার সরবরাহকারী শাহানারা বেগম সানু এবং তার স্বামী ইয়ার হোসেনকে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোররাতে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় বকুলতলার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, মাদক কেনাবেচা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহানারা বেগম শানুর (৪০) বাসায় অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ২০০ পিস ইয়াবাসহ শানুর স্বামী ইয়ার হোসেনকে (৪৪) আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম কয়েক দিন ধরে তাদের ওপর নজরদারি রাখছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহানারা বেগম শানু চাঁদপুর সদর মডেল থানার ব্যারাকে পুলিশের খাবার সরবরাহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। আর এই সুযোগে শানু ও তার স্বামী ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত হয়ে পড়েন।

তবে এমন অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে তাকে এই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইয়াবা আটকের ঘটনায় পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে সদর মডেল থানায় এই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব