প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় ব্যক্তির যাবজ্জীবন

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ১০, ২০২৩ | ৫:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জের চরদু:খিয়া গ্রামে কিশোরী প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মোঃ নুরুল ইসলাম বেপারী (৬৫) নামে ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

সোমবার (১০জুলাই) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন।

কারাদণ্ড প্রাপ্ত নুরুল ইসলাম চরদু:খিয়া গ্রামের দাই বাড়ির মৃত সুলতান আলী বেপারীর ছেলে।

বিজ্ঞাপন

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী একেই এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১৭ আগস্ট দুপুর আনুমানিক একটার দিকে প্রতিবন্ধী কিশোরীকে পেয়ারা দিয়ে লোভ দেখিয়ে নির্ঝন ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কিশোরীর মা আকার ইঙ্গিতে বুঝতে পারে। কারণ এর আগেও অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন খাবারের জিনিস দিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু লোক লজ্জার ভয়ে কিশোরীর মা কাউকে কিছু বলতে পারেনি। সর্বশেষ ঘটনায় কিশোরী খুবই অসুস্থ পড়লে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনা ৩ দিন পর ২০ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলামকে। তিনি তদন্ত শেষে ২০২১ সালের ৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, মামলাটি দুই বছর চলাকালীন সময়ে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামি অপরাধী হওয়ায় তার উপস্থিতিতে বিচারক এই রায় দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সেলিম আকবর।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব