চাঁদপুরে পিবিআই এর তৎপরতায় অপহৃত ভিকটিম ইভা উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২৩ | ৫:১৬
Link Copied Successfully!

 

চাঁদপুরে টিম পিবিআই এর তৎপরতায় অপহৃত ভিকটিম জান্নাতুল রওজাত ইভা (১৪) উদ্ধার হয়েছে।

মঙ্গলবার পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পিবিআই সূত্র মতে, গেল ২৪ মে সকালে মতলব উত্তর থানাধীন গজরা সাকিনস্থ ওটারচর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে কাশেমনগর মোড় হতে আসামীগণ ভিকটিমকে অপহরণ করে।

পরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা নং-১৫৪/২০২৩ অনুযায়ী ভিকটিমকে উদ্ধারে তৎপরতা চালায় পিবিআই।

বিজ্ঞাপন

এ মামলার আসামী মো: শাওন (২০) ও তার সহযোগী সফি উল্ল্যাহ (২০), রাকিব হোসেন (১৮) এবং সোবহান (৩০)।

পিবিআই সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁদপুর জেলার সদর থানাধীন চেয়ারঘাটা এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান চৌধুরী পপুলার বিডিনিউজকে বলেন, আমরা ৪ জুলাই মঙ্গলবার ভিকটিম জান্নাতুল রওজাত ইভাকে উদ্ধার করতে সক্ষম হই এবং ২২ ধারা জবানবন্দি গ্রহণপূর্বক ভিকটিম তার আইনানুগত অভিভাবকের জিম্মায় যেতে ইচ্ছুক না হওয়ায় বিজ্ঞ আদালত ভিকটিমকে মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রামে প্রেরণের আদেশ প্রদান করেন। আদালতের আদেশ মোতাবেক বুধবার ভোরে পুলিশ স্কটের মাধ্যমে তত্ত্বাবধায়ক, মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রামে বুঝিয়ে দেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা