এই বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে: জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জুন ২৮, ২০২৩ | ১২:১৩
Link Copied Successfully!

চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ১’শ শিক্ষার্থীদের পরিবারের মাঝে জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।

 

(২৭ জুন ‘২৩ খ্রিঃ) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, শ্রমজীবী শিশুদের জন্য প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন। শুধু সুন্দর চেহারা আর স্যুট পড়ে স্মার্ট হলে চলবেনা। স্মার্ট হতে হলে কারিগর দক্ষতা লাগবে। একেক জনকে একেক ধরনের দক্ষতায় দক্ষ হতে হবে। তবেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে পারবো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমাদের জীবনের স্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে আমাদের সন্তানরা। এ বিনিয়োগ যেনো কোনোভাবে নষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সন্তানদের এমনভাবে তৈরি করুন যাতে করে বৃদ্ধ বয়সে সন্তান আপনার পাশে থাকে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাহেলা বেগম।

 

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সামাজিক সংগঠন “সবাই মিলে” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানিয়া ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মোস্তফা কামাল, জেলা শ্রমিকলীগ সদস্য মোঃ জুয়েল পাটোয়ারী, মুহাম্মদ হানিফ চোকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ১’শ শিক্ষার্থীদের পরিবারের মাঝে জেলা প্রশাসন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২