চাঁদপুরে সিএনজি চোরচক্রের আট সদস্যকে প্রাইভেটকারসহ সিলেট থেকে গ্রেফতার 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৩ | ১:৫৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৩টি সিএনজি চুরির ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ সিলেট থেকে চোরচক্রের ৮সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার হাজীগঞ্জ থানা পুলিশ ও সিলেটে সিএমপি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো,  আনহার আলী (৩৫), বিল্লাল আহম্মদ @ কালা বিল্লাল (৩৪), বিল্লাল হোসেন (২৪), মোঃ নজরুল খাঁন(২৬), মোঃ সোহান মিয়া(২৪), মোঃ শিমুল আহম্মদ(২৪), আবুল বাছিত (৪০) ও মোঃ আলমগীর আহম্মদ (২৬)। তারা সবাই সিলেট ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও সিলেটে অভিযান পরিচালনা করে ৩টি সিএনজি ও চোরাই কাজে ব্যহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-৯৬৪২)  জব্দ করে। বুধবার আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ চাঁদপুর আদালত সোপর্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ ও উপপরিদর্শক মোঃ মিজবাহুল আলম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা