চাঁদপুরে জাতীয় কবির ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter
মোহাম্মদ নুরে আলম
আপডেটঃ মে ২৫, ২০২৩ | ১০:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, বহু গুনের কবি ধুমকেতুর মতন আবিভূত হয়েছিলেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধে তাঁর গান অনুপ্রানিত করেছিলো। তিনি ছিলেন মানবতার কবি। দারিদ্রের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদিন এগিযে যেতে পারেনি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি একে অপরের ব্যক্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত। একজন স্বাধীনতার বীজ বপন করেছেন আরেকজন জিবন সংগ্রামের মধ্য দিয়ে স্বাদীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। হাজার বছরের বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক জাগরণের প্রশ্নে যাদের নাম চলে আসে তাঁরা হলেন একজন কবি কাজী নজরুল ইসলাম ও অপরজন স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরা মন ও মননে অভিন্ন। বৃটিশ শাসিত সময়ে বঙ্গবন্ধু ও নজরুলের জন্ম। দুজনের ঐক্যসূত্র একই জায়গায়। এ দুজন মহান ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করলাম। তাঁদের দুজনের কর্মের যে যোগসূত্র তা আলোচনা করার চেষ্টা করেছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন, প্রাবন্ধিক, গবেষক ও শিশু সাহিত্যিক সরকার আবদুল মান্নান।

বিজ্ঞাপন

আলোচনা সভার পূর্বে জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা