মাদ্রাসা কতৃপক্ষের অবহেলায় পরিক্ষায় অংশ নিতে পরবে না ফরিদগঞ্জের মুন্নি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৩ | ৮:৫৮
Link Copied Successfully!

সারা বাংলাদেশ এসএসসি ও দাখিল পরীক্ষা ৩০ এপ্রিল থেকে শুরু। এই দিকে কর্তৃপক্ষের উদাসীনতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হর্ণি সৈযদ তাহেরীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মুন্নি আক্তার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়ে ২৮ এপ্রিল শিক্ষার্থী মুন্নী আক্তার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

শিক্ষার্থী মুন্নী আক্তার জানান আমি দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরীয়া দাখিল মাদ্রাসার” ২০২৩ইং সালের একজন দাখিল পরীক্ষার্থী। উক্ত মাদ্রাসা থেকে ২০২১ইং সালে রেজিষ্ট্রেশনের জন্য আমি প্রয়োজনীয় সকল কাগজ পত্র ও ফি প্রতিষ্ঠানকে প্রদান করি।

এবং ২০২৩ইং সালের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমার কাছ থেকে ফরম পূরণ বাবত নগদ ৩,০০০/ (তিন হাজার) টাকা গ্রহণ করেন। আমাকে দিয়ে টেস্ট পরীক্ষাও নেওয়া হয়েছে। কিন্তু গত ২৭/০৪/২০১৩ইং তারিখ সকল পরীক্ষার্থীর প্রবেশ পত্র বিতরণ করা হলেও আমার প্রবেশ পত্র দেওয়া হয়নি। আমার প্রবেশ পত্র না পেয়ে আমি পরের দিন ২৮/০৪/২০১৩ ইং অফিসে যোগাযোগ করলে সকাল ১০.০ ঘটিকায় আমাকে জানানো হয় যে, আমার রেজিষ্ট্রেশন করা হয়নি। এ অবস্থায় ২০২৩ইং সালের দাখিল পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারবোনা।

বিজ্ঞাপন

এই বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল কাদির জানান গত ৫ মাস পুর্বে আমি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছি,শিক্ষার্থীর কেন রেজিষ্ট্রেশন করা হয়নি আমি জানি না, গত ২৮ এপ্রিল আমি জানতে পারলাম সে পরীক্ষা দিতে পারবে না,তার খোঁজ নিয়ে জানতে পারি ফরম পুরণ বাবদ ৩ হাজার টাকা জমা দিয়েছে শিক্ষক সফিকুর রহমানের কাছে,সে টাকা জমা দেয়নি,তার কাছে রেখে দিয়েছি,তাকে প্রশ্ন করা হলো,তার নাম রেজিষ্ট্রেশন করা হয়নি তাহলে তাকে টেস্ট পরীক্ষা দেওয়া হলো কেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন আমি একজন সহকারি মৌলবী প্রতিষ্ঠানের সভাপতির এখতিয়ারে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানানো হয়েছে। আমি পরীক্ষার ব্যাপারে কোন কিছুই বলতে পারবো না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ জানান অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা