গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণে শিশুর মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৩ | ১২:৪৩
Link Copied Successfully!

স্মার্টফোনে গেম খেলা ছোটদের কাছে অন্যতম আকর্ষণের জিনিস। বাড়িতে খুদে কেউ থাকলে বাবা-মার মোবাইলে গেম খেলা আটকানো ইদানীং কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। এর মধ্যেই খবর পাওয়া গেল, গেম খেলতে খেলতেই মুখের ওপর মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে আট বছরের এক শিশুর। ভারতের কেরালার বাসিন্দা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আদিত্যার মৃত্যু হয় হাসপাতালে।

পরিবার জানিয়েছে, মোবাইলে গেম খেলা এবং ভিডিও দেখা আদিত্যার সবচেয়ে প্রিয় ছিল। কাজের পর বাবা-মা বাড়ি ফিরলে তাই মেয়ের হাতে তুলে দিতে হতো মোবাইল। আর তা করতে গিয়েই ঘটে গেল অঘটন।

জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের মতোই মোবাইকে গেম খেলছিল ছোট্ট আদিত্যা। খেলতে খেলতেই আচমকা বিকট শব্দে বিস্ফোরিত হয় মোবাইলটি। রক্তাক্ত অবস্থায় ছোট্ট আদিত্যাকে হাসপাতালে নিয়ে যায় তার বাবা-মা। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে হাসপাতালেই মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

বিস্ফোরিত ফোনটি তিন বছর আগে কেনা হয়েছিল বলে জানা গেছে। আদিত্যার কাকা তার বাবার জন্য ফোনটি কিনেছিলেন। পরে গত বছর একই দোকান থেকে ফোনের ব্যাটারি বদল করা হয়। ঘটনার সময় শিশু আদিত্যা ও তার দাদি বাড়িতে ছিলেন। দাদি খাবার নিতে রান্নাঘরে যাওয়ার সময় ফোনটি বিস্ফোরিত হয়।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘শিশুটির মুখে গুরুতর জখম হয়েছে। তার ডান হাতের আঙুলগুলো বিচ্ছিন্ন এবং হাতের তালু ভেঙে গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মোবাইলের ব্যাটারিটি কোনো কারণে অতিরিক্ত গরম হয়ে পড়েছিল। তাতেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরিত মোবাইলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন এলে আদিত্যাশ্রীর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইলটিতে কোনো গোলমাল ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে