সকাল থেকে বান্দরবান পাহাড়ে গোলাগুলি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৩ | ৫:২৮
Link Copied Successfully!

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুলপি পাড়ায় পাহাড়ের দুই সশস্ত্র গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এবং কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ) নামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মুলপি পাড়া এলাকায় গোলাগুলি হচ্ছে এমন তথ্য স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তবে কাদের কাদের মধ্যে এ সশস্ত্র সংঘর্ষ চলছে তা জানা যায়নি। নিশ্চিত হওয়া যায়নি এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কয়েক রাউন্ড গোলাগুলি হয়ে থেমে যায়। মঙ্গলবার ভোর থেকে আবারও গোলাগুলি শুরু হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত স্থানীয়রা থেমে থেমে গুলি বিনিময়ের শব্দ শুনেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

রুমা উপজেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে মারমা ও বম জনজাতি অধ্যুষিত মুলপি পাড়ায় একটি সংঘাতের আশঙ্কা করা হচ্ছিল। ৭ এপ্রিল ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক’-এর হাতে বম সম্প্রদায়ের আটজন নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে ‘কেএনএ’ মরিয়া হয়ে ওঠে। রুমা-রোয়াংছড়ি সড়কের মধ্যবর্তী খামতাং পাড়ায় এ ঘটনার পর ইউপিডিএফ-গণতান্ত্রিক’ গ্রুপ রোয়াংছড়ি উপজেলার শুক্রমণি পাড়া এবং ‘কেএনএ’র সশস্ত্র যোদ্ধারা মুলপি পাড়ায় ক্যাম্প গড়ে তোলে। এ অবস্থায় ২০ এপ্রিল ওই পাড়ার লোকজন পাড়া ছেড়ে নিরাপদ স্থানে সরে আসে। পাড়ার বমরা আশ্রয় নিয়েছে আশপাশের বিভিন্ন বম পাড়ায় এবং ৪৯টি মারমা পরিবারের ২৩৬ শিশু ও নারী-পুরুষ পাড়া ছেড়ে আশ্রয় নিয়েছে রুমা উপজেলা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে। এর আগে খামতাং পাড়ার খেয়াংরা রোয়াংছড়ি উপজেলা সদরে চলে আসে। পাইংক্ষ্যং পাড়ার বমরা চলে যায় রুমা বম কমিউনিটি সেন্টারে। তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে মুলপি পাড়ায় ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক’ এবং ‘কেএনএ’র মধ্যে গোলাগুলির খবরে আশপাশের এলাকাগুলোতে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ভীতসন্ত্রস্ত হয়ে আছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বম, মারমা এবং খেয়াং পরিবারের সদস্যরা।

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ