সিলেট ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৯ কৃষকের প্রাণহানি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২৩ | ১০:২৬
Link Copied Successfully!

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের হাওর এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৯ কৃষকের প্রাণ হারিয়েছেন।

২৩ এপ্রিল রবিবার সকালে এই তিন জেলার বিভিন্ন উপজেলায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে সুনামগঞ্জ উপজেলার ছাতকে তিনজন, তাহিরপুর উপজেলায় একজন, দোয়ারাবাজারে দুইজন, মৌলভীবাজারে শ্রীমঙ্গল একজন, কমলগঞ্জে একজন এবং সিলেটের বালাগঞ্জ উপজেলায় একজন মারা গেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাতক উপজেলার একটি হাওরে সকালে ধান কাটতে গেলে বজ্রপাতে তিন কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, বজ্রপাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩) ও বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ (৪৫) প্রাণ হারিয়েছে।

প্রায় একই সময়ে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও দুই কৃষকের প্রাণহানি ঘটে। তারা হলো দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া।

বিজ্ঞাপন

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের প্রাণহানি ঘটে। এ সময় আরেক কৃষক আহত হন। কৃষক রমজান মিয়া (১৬) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে কিশোর রমজান বজ্রপাতে মারা গেছে। আহত যুবককে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, রবিবার সকাল ১১টার দিকে বজ্রপাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকায় আনছার আলী (৭০) নামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

ইউপি চেয়ারম্যান নাজমুল আলম জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বজ্রপাতে ২ কৃষক প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসি ও পুলিশ জানান, রবিবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের লালবাগে রিয়াজ উদ্দিন মাঠে ধানকাটার সময় বজ্রপাত হলে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হায়দার মিয়া নামের এক ব্যক্তি আহত হয়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে কমলগঞ্জের তিলকপুর এলাকায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর নামের এক কৃষক মারা যায়। এ ঘটনায় তার একটি গরু মারা যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত ২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ বিবিসি নিউজ বাংলা

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ