বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৩ | ১:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের (৮৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ১৫ এপ্রিল শনিবার রাত ৮ টার সময় ঢাকার একটি মেডিকেলে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৬ এপ্রিল রোববার বাদ জোহর মরহুমের নিজ বাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর লে: সাকিব এরনেতৃত্বে একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

বিজ্ঞাপন

এছাড়া পুলিশ বাহিনী রাষ্ট্রীয় মর্যাদা সালাম প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ও ওসি(তদন্ত) প্রদীপ মণ্ডল।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মরহুমের ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য ও মাইটিভি’র উপজেলা প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন বেলাল।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা