
চাঁদপুরে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
Link Copied Successfully!


চাঁদপুরের ডাকাতিয়া নদীর ইচুলী লঞ্চঘাট এলাকায় অজ্ঞাত ব্যাক্তির (৪৮) মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান।
তিনি জানান, মৃতদেহে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নাই। তার পড়নে নীল জিন্স প্যান্ট। নেভিব্লু-সাদা স্ট্যাপ হাফ হাতা গেঞ্জি। মুখে আধা পাকা লম্বা দাড়ি। লম্বা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং ফর্সা।


পুলিশ ধারণা করছেন নদীর জোয়ারে মৃতদেহ ভেসে এসেছে।








