অপরাধ আড়াল করতে দুই দিনমজুরের নামে মামলা, এলাকাবাসীর মানববন্ধন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৩ | ৬:৫৮
Link Copied Successfully!

দিনমজুর সুমন আর হানিফ সিএনজি চালক। দুই জনে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মিয়াজী বাড়ীর বাসিন্দা। সবাই ঈদের প্রস্তুতি নিলেও তাদের দুই পরিবারে এখন পুলিশ আতংক।

সবার মতো হইহুল্লুড় শব্দে গত ২রা এপ্রিল রাতে একই বাড়ীর প্রবাসী আবদুল খালেকের বসতঘরের সামনে যান তারা। সেখানে পুলিশ ও এলাকাবাসী মিলে প্রবাসীর বসতঘর থেকে তার স্ত্রী সালমা ও পাশ্ববর্তী বাড়ীর নয়ন পালকে বের করে।

ওইসময় নয়ন পালকে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। ঘটনার দুইদিন পর এলাকাবাসী ওই ঘটনাকে আড়াল করতে সালমা বেগমের সাজানো মামলার খবর পান। দুই দিনমজুরকে আসামী করায় এলাকায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দার ঝড় উঠে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে প্রবাসীর স্ত্রী সালমার দায়ের করা সুমন ও হানিফের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রত্যাহারের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে সালমার শ্বাশুড়ীসহ নিকাটাত্মীয়দের অংশ নিতেও দেখা মিলেছে।

সালমার শ্বাশুড়ি খাদিজা বেগম জানান, ঘটনার রাতে দুলাল পালের ছেলে নয়ন পালকে পুত্রবধূর বসতঘর থেকে বের করা হয়। ওইসময় কোন মারামারি ঘটনা ঘটেনি। তার নাতি সুমন ও হানিফের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেশী বিল্লাল ও আবু তাহের বলেন, ওই রাতে সালমার বসতঘরে তার আত্মীয় স্বজনসহ নয়ন পালের দেখা মিলে। অথচ নিরীহ সুমন ও হানিফের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সঠিক তদন্তের দাবী তাদের।

নয়ন পালের বাড়ীতে গিয়ে জানা গেলো সে মাস্টার্সে পড়ে। এলাকায় পড়াশোনার ফাঁকে টিউশনি করে। শুক্রবার তাকে বাড়ীতে পাওয়া যায়নি। তাবে তার মা তুলসী পাল ও ভাবী সুবর্না জানান, নয়নকে রাতে ফোন করে ডেকে নিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে প্রবাসীর স্ত্রী সালমা। নয়নের কোন দোষ নেই। এদিকে সালমার মামলায় নয়ন পালের মা তুলসী বেগমকে স্বাক্ষী রাখার বিষয়েও কিছুই জানেন না তারা।

জানতে চাইলে সালমা বেগম এখন কোন কিছুর উত্তর দিতে রাজি নন। ঘটনার রাতে মরামারির ঘটেনি। মামলার এজহারে তার মাথায় রক্তাক্ত জমখ উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলেও তিনি পরে কথা বলবে বলে জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল চাঁদপুর আমলী আদালতে দুই দিনমজুরকে বিবাদী করে হত্যাচেষ্টার মামলা দেয় প্রবাসীর স্ত্রী সালমা বেগম।

B/Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা