প্রকাশ্যে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক তিন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ১০:২৪
Link Copied Successfully!

পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ওলি মিয়াকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে নিহতের বাড়ির পশ্চিম পাশে জমিতে এ ঘটনা ঘটে।

নিহত ওলি মিয়া ছলিমাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি তাতুয়াকান্দি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওলি মিয়া ও ইকবাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কিন্তু ওলি মেম্বার হামলা-পালটাহামলা এবং মামলার হয়রানি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন। সেজন্য এমন পরিবেশ থেকে পরিবারকে রক্ষা করতে সপরিবারে শান্তিপূর্ণ জীবনযাপন করতে উপজেলা সদরে বসবাস করছিলেন। সেই উদ্দেশে তার বড় ছেলেকে কুয়েতে পাঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি ওলি মিয়ার।রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে তার বাড়ির পশ্চিম পাশে জমিতে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইকবালের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ