উরস থেকে ফেরার পথে ডাকাতের কবলে ৩০ সিএনজি অটোরিকশা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৩ | ৩:৫৭
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওরস থেকে ফেরার পথে প্রায় ৩০টি সিএনজি চালিত অটোরিকশা আটক করে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আক্রমণে অর্ধশত ভক্তদের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার রাতে উপজেলার চাপড়তলা-ছাতিয়াইন সড়কের মাঝ অংশের ৬নং ওয়ার্ডের বুড়ইউরি গ্রামের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর ২৬ জানুয়ারি চাড়রতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সৈয়দ আক্তার হুসাইনের বার্ষিক উরস পালন করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন খান্দুরা দরবার শরিফে।

বিজ্ঞাপন

আহত আলাল মিয়ার অভিযোগ, উরস থেকে রাত ৪টার দিকে ফেরার পথে ৩০-৩৫ জনের একটি ডাকাত দল প্রায় ৩০টি সিএনজি আটক করে। এরপর ডাকাতরা সবার চোখ কাপড় দিয়ে বেঁধে ডাকাতি করে। ডাকাতিতে বাধা দেওয়া ৫০ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ডাকাতরা তাদের হাতে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের অ্যাম্বুলেন্স চালক মো. সাদ্দাম মিয়ার হাতে ডাকাতের দায়ের কোপ লেগে কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সকালবেলা তার একটি টুকরো ঘটনাস্থলে পাওয়া গেছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নাসিরনগর থানা ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ভোর রাতে চাপড়তলা ইউনিয়নের বড়ইউরি গ্রামের পাশে ডাকাতি হয়। এ সময় কয়েকজন আহত হন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বিজ্ঞাপন

 

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ