কচুয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ৩:৩৭
Link Copied Successfully!

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো. ইব্রাহীম মিয়ার (দুরন্ত ইব্রাহীম) বিরুদ্ধে উপজেলার বাসাবাড়িয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগ পাওয়া গেছে।

ইব্রাহীম তার মা ও বোনের প্রভাব বিস্তার করে ওই জমি দখল করেছেন বলে ভুক্তভোগী উত্তম সরকার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উত্তম সরকার অভিযোগে উল্লেখ করেন, প্রায় দুই মাস পূর্বে তার ভাই সুশীল সরকারের সাথে জমি সংক্রান্ত বিরোধে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার ভাই সুশীল সরকার ও পিতা প্রিয়লাল সরকার উত্তম সরকারকে সাড়ে ৮ শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার মধ্য দিয়ে ওই অভিযোগের আপোষ মিমাংসা হয়।

বিজ্ঞাপন

বিবাদী দুরন্ত ইব্রাহীম থানা হতে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে নন জুডিসিলায় খালি ৩টি স্ট্যাম্পে উত্তম সরকারের সাক্ষর নিয়ে নেয়।

গত ৭ জানুয়ারি রাতের কোন এক সময়ে লোকচক্ষুর আড়ালে ইব্রাহীম জমি ভরাট ও দখলের
উদ্দেশ্যে ওই সম্পত্তির মাঝ খানে বাঁশের বেড়া দেয়। উত্তম সরকার সংবাদ পেয়ে নারায়নগঞ্জ
থেকে কচুয়ায় এসে ইব্রাহীমের কাছে এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহীম তাকে ভয়ভীতি- হুমকি প্রদর্শন করে।

গত ৯ জানুয়ারী রাতে উত্তম সরকার তার সম্পত্তির দখল ফিরে পেতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম মিয়া জানান, উত্তম সরকার জমি বিক্রি করবে বলে আমার মায়ের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে টাকা নিয়েছে। বায়না সূত্রে আমি উক্ত সম্পত্তিতে বাশের বেড়া দিয়েছে।

ইব্রাহীম মিয়ার মা ফাতেমা বেগম জানান, উত্তম আমার কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ৬ লক্ষ ৯০ হাজার টাকা নিয়েছে। এখন সে জমির রেজিস্ট্রি দিচ্ছে না।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল জানান, অভিযোগ প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত