হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

হোসেন বেপারী
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২২ | ৫:০৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, নিত্য ও বিভিন্ন খেলাধুলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

 

এরপর সকাল আটটায় হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে পরিদর্শন করে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্যালিকনফারেন্সে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, নৃত্য পরিবেশনা, দৌড় প্রতিযোগিতা ও উপজেলার মহিলা কর্মকর্তারা’সহ শিক্ষিকারা অংশ নেয় বালিশ খেলা প্রতিযোগিতায়।

নৃত্য পরিবেশনায় কলেজ পর্যায়ে প্রথম হয় হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, কুচকাওয়াজ কলেজ পর্যায়ে সরকারি মডেল কলেজ, দ্বিতীয় হয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়।

পুরষ্কার বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও ফুল দিয়ে বরণ করা হয় ১৯৭১ সালের এই বীরদের।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে