সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে – লিপন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২২ | ২:০৫
Link Copied Successfully!
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের ১ ও ২ নং ওয়ার্ড নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষে ০১ ও ০২নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা সবার সহযোগীতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভা করেন পৌরসভা আওয়ামীলীগের তৃতীয় মেয়াদের নবনির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে অর্জিত দেশের উন্নয়ন সাফল্যের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে। শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।’
তিনি বলেন, কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাঁদের এ অপতৎপরতা রুখতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, যে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে রুখে দাঁড়াতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মুন্সী,
পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাছের আদনান,সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক সমীর লাল দত্ত, সাবেক পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত দাস রাজু, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নান্নু বেপারী, সাবেক ছাত্রনেতা শিশির মজুমদার,  ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাইনুউদ্দিন মিয়াজী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ তুহিন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাঈম মুন্সীসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের  নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরন করে নেন পৌরসভা আওয়ামীলীগের তৃতীয় মেয়াদের নবনির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা