কচুয়ায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২২ | ৪:৫১
Link Copied Successfully!

আসন্ন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী পৌর মেয়র নাজমুল আলম স্বপন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার বিকালে পৌর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রবীন আওয়ামী লীগ নেতা সফি উল্যাহ ডিলারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছাদেক মুন্সির পরিচালনায় মতবিনিময় সভায়বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন দুলাল, কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, নির্বাহী সদস্য আলী আজগর প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি, আওয়ামী লীগ নেতা আলহাজ শাহজাহান তালুকদার, ওমর ফারুক, প্রিয়তুষ পোদ্দার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর আহমেদ কেনু, জাকির হোসেন বাটা,
মনির হোসেন প্রধান, সাবেক সভাপতি আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসানাত মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রানধন দেব, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, কাউন্সিলর আবুল খায়ের রুমি ও কামাল হোসেন অন্তর প্রমুখ।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল আলম স্বপন বলেন, আমার প্রয়াত পিতা উপজেলা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শুকু মিয়া কমিশনার সারা জীবন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মানুষের কল্যানে কাজ করেছেন। আমি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে নেতৃত্ব দিয়ে দলকে শক্তিশালী করেছি। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে পৌরসভার নেতা-কর্মীরাই প্রথমে নেতৃত্ব দিয়েছে। সব সময় সবার আগে পৌরসভার কর্মীরা সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে দলকে শক্তিশালী করেছে। কিন্তু উপজেলা আওয়ামী লীগে পৌরসভা কেন্দ্রীক গুরুত্বপূর্ণ কোন পদ-পদবী নেই।

তিনি আরও বলেন, আগামী ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে
পৌরসভা কেন্দ্রীক আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষণা করছি। দলীয় নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ, আপানারা আমাকে মুল্যায়িত করবেন। আমি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে অগ্রনী ভূমিকা পালন করবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা