কচুয়ার নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর বেঁচে নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২২ | ৬:৫৭
Link Copied Successfully!

সবাইকে কাঁদিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, কচুয়া উপজেলার বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (৫২)।

বৃহস্পতিবার রাত একটার দিকে কচুয়া পৌরসভার কড়ইয়া গ্ৰামের নিজ বাড়িতে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মরহুম সেলিম মিয়া দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন।  তিনি ওই গ্রামের আব্দুল মতিন মিয়া ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, বাবা -মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ  জুমার নামাজের পরে  বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ  মাঠে প্রথম ও আসর নামাজ পড়ে নিজ বাড়িতে  দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন  করা হয়।

বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ  মাঠে প্রথম জানাজার আগে মরহুমের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া সিডনি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ রুবেল,পালাখাল রোস্তম আলী ডিগ্ৰি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কলেজের সহকারি অধ্যাপক মোস্তফা কামাল,ফরহাদ হোসেন তালুকদার, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার,ইউপি সদস্য কাউছার আহমেদ প্রধান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম প্রধানসহ আরো অনেকে।

এদিকে মরহুমের মৃত্যুতে  কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও  সর্বজন শ্রদ্ধেয় লোকজন  গভীর শোক প্রকাশ করেছেন ।

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা