বিনা অনুমতিতে বিদেশ সফরে প্রাথমিক বিদ্যালের শিক্ষক

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ১:২০
Link Copied Successfully!

সরকারী কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা আইন অনুযায়ী দেশের বাইরে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ সফর করলেন আব্দুল্লাহ আল মামুন (সানি) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অনুমতি বিহীন দেশের বাইরে যাওয়া কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।

জানা গেছে, উপজেলার ৬৬নং এখলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন (সানি) গত ১ অক্টোবর সৌদি আরব গমন করেন। পরে একই মাসের ১৫ তারিখ দেশে আসেন। তার বিদেশ যাওয়া নিয়ে কর্তৃপক্ষের কোন অনুমতি ছিল না। তিনি সরকারী চাকুরীজীবি এই তথ্য গোপন করে পাসপোর্ট করেন এবং ভিসা প্রসেসিং করেছেন। অথচ শিক্ষা অফিসের রেকর্ড অনুযায়ী তিনি ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রাইমারি টিচারস ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) আলীগঞ্জ, চাঁদপুর এ অবস্থান করছেন।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁঞা বলেন, যদি কোন শিক্ষক বা কর্মচারী বিদেশে যেতে চান তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যাবেন। আর সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ১৮ মাসের ট্রেনিং আছেন। এই সময়টা ডেপুটেশন ধরা হয়। এবং প্রশিক্ষণে থাকা অবস্থায় কোনক্রমেই দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রাইমারি টিচারস ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) চাঁদপুর এর সুপারিন্টেডেন্ট (চলতি দায়িত্বে) মুহাম্মদ ইস্রাফীল বলেন, প্রশিক্ষণ চলাকালীন সহকারী শিক্ষক অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার কথা বলে ১০ দিনের ছুটি নিয়েছেন। কিন্তু তিনি দেশের বাইরে যাবেন, তা বলেন নাই।

বিজ্ঞাপন

এখলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ওই গ্রামে খোঁজ খবর নিয়ে জানা যায়, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পিতা ফার্মেসী ব্যবসা করেন। ওষুধ একটি কোম্পানী তাকে ওমরাহ পালনের প্যাকেজ দিয়েছেন, ওই প্যাকেজে তিনি না গিয়ে সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন গিয়েছেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি সরকারি বন্ধের মধ্যে ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব গিয়েছিলাম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা