রাজনীতির মাঠে জনগণের সেবক হতে চান জাকির হোসেন প্রধানীয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২২ | ৭:১৭
Link Copied Successfully!

রাজনীতির মাঠে জনগণের সেবক হতে চান জাকির হোসেন প্রধানীয়া শাহরাস্তির বিভিন্ন ইউনিয়ন পরিষদে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

জয় পরাজয় নিয়েই রাজনীতি। তবে জেলা পরিষদ নির্বাচনে হেরে ভেঙ্গে না পড়ে রাজনীতির মাঠে থেকেই জনগণের সেবক হয়ে কাজ করতে চান জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া।

নির্বাচনে হেরেও ভোটারদের ধারে ধারে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

রোববার দিনব্যাপী শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়ন, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ইউনিয়ন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করেন।

ওই সময় জাকির হোসেন প্রধানীয়া বলেন, নির্বাচনে হেরে যদি ভেঙ্গে পড়ি তাহলে জনগণের সেবা করবো কিভাবে। সব সময় জনগণের পাশে থাকতে চাই। রাজনীতির মাঠে থেকেই সেবা করতে চান তিনি।

ওই সময় সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব উদ্দিন আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. বাহাদুর, পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আমান বেলাল, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান রাজ্জাক’সহ পৌরসভার কাউন্সিলর, ইউনিয়নের মেম্বার ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর