কচুয়ায় সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য প্রার্থীর মতবিনিময়

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২২ | ১১:৪৬
Link Copied Successfully!

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদ সদস্য প্রার্থী মো. জোবায়ের হোসেন।

শুক্রবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী (হাতি প্রতীক) মো. জোবায়ের হোসেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে আপনারা সমাজের সকল অসংগতি তুলে ধরবেন। আসছে ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে কচুয়া আসনে আমি আবারো সদস্য পদ প্রার্থী। আপনারা জানেন গত নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম এবং সুনামের সাথে ৫বছর দায়িত্ব পালন করেছি। আপনারা লক্ষ্য করবেন ইতিপূর্বে কিছু লোক ফ্যাক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে ফেসবুকে কিছু অপপ্রচার চালায়।

সাংবাদিক ভাইয়েরা খোঁজ নিয়ে দেখে এগুলো সত্য কিনা। একটি চক্র আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় ওয়ার্ড ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হিসেবে রাজনীতিতে যোগদান করি। পরবর্তীতে ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে উপজেলার ১-৭নং ইউনিয়নের জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হই। আমি আশা করবো আপনাদের লেখনির মাধ্যমে আমার ভালো কাজগুলো জনগনের সামনে তুলে ধরবেন এবং আমার ভালো কাজে আমাকে সমর্থন জানাবেন।লড়াইয়ের মাঠে নির্বাচিত হয়ে কচুয়ার উন্নয়নে কিভাবে কাজ করা যায় তা নিয়ে সকল ভোটার ও আপনাদের সাথে আবারো মতবিনিময় করবো। আমি বিশ্বাস করি আগামী ১৭ অক্টোবর নির্বাচনে ভোটাররা আমাকে হাতি প্রতীকে তাদের একটি মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের রুমি ও আব্দুল কাদের, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,কোষাধক্ষ্য শান্তুু ধর, আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব ও সদস্য আবু সাঈদ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর