শেখ হাসিনা দেশকে আজ সারাবিশ্বে উন্নয়নের মডেল রোল হিসাবে উন্নীত করেছেন

Reporter
শান্তু ধর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১২, ২০২২ | ১১:২৯
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদকে চাঁদপুরের কচুয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিশ্বরোড এলাকায় চাঁদপুর পলিকেটনিক ইন্সটিটিউট, বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথি ড. সেলিম মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, তারা ৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর বঙ্গবন্ধুকে স্বপরিবারে ও জাতীয় চার নেতাকে পর্যায়ক্রমে হত্যা করে আওয়ামীলীগকে নেতৃত্বহীন করতে চেয়েছিল। শেখ হাসিনা দল ও সরকার প্রধান হয়ে দেশ পরিচালনা করে দেশকে আজ সারাবিশ্বে উন্নয়নের মডেল রোল হিসাবে উন্নীত করেছেন। তার এই উন্নয়নের গতিধারাকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে পায়তাঁরা করছে। সাম্প্রদায়িকতাকে লালনকারী রাজনৈতিক দলগুলোর মানবাধিকারের ধুয়া তুলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

এই শুভ শক্তিকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদেরকে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করে যেতে হবে।

বিজ্ঞাপন

উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাকিল মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌরসভা মেয়র ও যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিব মুজমদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শুভজিত দাস ও ফয়সাল ভূইয়া প্রমূখ।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর