মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

শাহরাস্তিতে তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২২ | ৫:০৪
Link Copied Successfully!

শাহরাস্তিতে মরহুম এমএ আউয়াল ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা।
শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম আবদুল আউয়ালের নামে প্রতিষ্ঠিত মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার মেহের কালিবাড়ি মাজার রোডস্থ পপুলার হাসপাতালে এ সেবা দেয়া হয়।

প্রায় তিন শতাধিক গরীব ও অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন মরহুম এমএ আউয়ালের মেজু ছেলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের কনসালটেন্ট ডাঃ আহসানুল কবির ও পপুলার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গাইনী চিকিৎসক ডাঃ সৈয়দা সালিমা জিনান।

বৃহত্তর মেহার ইউনিয়নের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম আকিয়ত উল্যাহর পুত্র মরহুম আঃ আউয়াল শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহার দক্ষিণ ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে সুখ্যাত ছিলেন। ২০০৩ সালের ২২ এপ্রিল তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বড় ছেলে মোঃ সাইফুল কবির (এমএসসি) শাহরাস্তি পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় ব্যবসায়ী। মেজু ছেলে ডাঃ আহসানুল কবির শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ছোট ছেলে মাহফুজুল কবির উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় শাহরাস্তি পপুলার হাসপাতালের চেয়ারম্যান।

বিজ্ঞাপন

N/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ