কুমিল্লায় ইচ্ছেমতো দা‌মে ডিম বি‌ক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে

কুমিল্লায় ইচ্ছেমতো দা‌মে ডিম বি‌ক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৮, ২০২২ | ৬:৪০
Link Copied Successfully!

কুমিল্লায় ইচ্ছেমতো দা‌মে ডিম বি‌ক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর নিউ মা‌র্কেট ও রাজগঞ্জ বাজার এলাকার ডিম এবং ব্রয়লার মুরগির দোকা‌নে অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র, কু‌মিল্লা।

বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার না রে‌খে ইচ্ছেমতো দা‌মে ডিম বি‌ক্রির খবর পাই আমরা। এ সময় আমরা ছদ্মবেশে নিউ মা‌র্কেট ও রাজগঞ্জ এলাকার কিছু দোকানে ডিম কিনতে যাই।

সেখানে ইচ্ছেমতো দাম রাখার অভিযোগে র‌ফিক স্টোর‌কে পাঁচ হাজার টাকা, বাবুল স্টোর‌কে তিন হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও মুরগীর দোকা‌নে ক্রয় ভাউচার না রাখা এবং বেশি লভ‌্যাংশ ধ‌রে ব্রয়লার ও সোনালী মুরগি বি‌ক্রির অ‌ভি‌যো‌গে নিউমা‌র্কেট এলাকার ভাই ভাই ব্রয়লার হাউজ‌কে পাঁচ হাজার টাকা, রাজগ‌ঞ্জের রেজ্জাক ব্রয়লার হাউজ‌কে তিন হাজার টাকা এবং হা‌শেম ব্রয়লার হাউজকে আট হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযা‌নে কুমিল্লা সদর উপ‌জেলা উপ-সহকারী প্রা‌ণিসম্পদ কর্মকর্তা মো. আবু সাঈম এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেছে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান এই কর্মকর্তা।

H/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ