গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়

তালিকা হওয়ার আগেই গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৭, ২০২২ | ৪:৫০
Link Copied Successfully!

সরকার ভাড়া বাড়ানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত বর্ধিত ভাড়ার তালিকা দেয়া হয়নি। এই সুযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহণে ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

এখন পর্যন্ত যেহেতু প্রজ্ঞাপন জারি হয়নি, তাই বিআরটিএ এবং মালিক সমিতির পক্ষ থেকে চার্ট তৈরি হয়নি। এই সুযোগে গড়পড়তায় হিসাব করে বাসে কন্ডাক্টররা বাড়তি ভাড়া নিচ্ছেন। রাজধানীর বিভিন্ন রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও তা বাড়িয়ে ১৫ থেকে ২০ টাকা নেওয়া হচ্ছে। এতে কোথাও কোথাও যাত্রী-শ্রমিকদের মাঝে চলছে বাহাস।

রোববার (৭ আগস্ট) রাজধানীর মালিবাগ, রামপুরা, কুড়িল, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শনির আখড়া ও ধোলাইপাড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

তালিকা হওয়ার আগেই ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

উল্লেখ্য, শনিবার বিআরটিএ কর্তৃপক্ষ ও পরিবহন মালিকের বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। এতে দূরপাল্লায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৫ পয়সা বা প্রায় ১৬ শতাংশ বেড়ে নতুন ভাড়া ২ টাকা ৫০ পয়সা।

তবে বাড়ানো হয়নি ঢাকার আশেপাশের জেলায় বাসের ভাড়া। তা প্রতি কিলোমিটারে আগের ২ টাকা ৪০ পয়সাই থাকছে। বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের দাম বাড়ায় সরকার। এতে করে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬ ও পেট্রলে ৪৪ টাকা বেড়েছে। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে।

সূত্র:যুগান্তর
N/N

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ