সাহিত্য ও ক্রীড়ায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৫, ২০২২ | ২:৫৮
Link Copied Successfully!

শিল্প, সাহিত্য ও ক্রীড়া ক্ষেত্রে যুব সমাজকে আরো বেশি সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জনের তাগিদ দেন তিনি। আহবান জানান দেশের মর্যাদা বাড়ানোর।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার (৫ই আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে এই আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি, সব ক্ষেত্রেই শেখ কামালের ছিল অসামান্য মেধা। তাঁর নীতি-আদর্শ অনুসরণ করে যুব সমাজ নিজেদের গড়ে তুলতে পারে।

বিজ্ঞাপন

ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মীরা যাতে জীবনের শেষ পর্যায়ে এসে কষ্ট না পায়, সে জন্য তহবিল তৈরির উদ্যোগ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। যেখান থেকে প্রবীণ খেলোয়াড় ও সংস্কৃতিকর্মীরা সহযোগিতা পাবেন।

অনুষ্ঠানে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ দেয়া হয়। সাত ক্যাটাগরিতে মোট নয় ক্রীড়া ব্যক্তিত্ব, এক প্রতিষ্ঠান ও একটি সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ