পোশাকশ্রমিকদের বাসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৪, ২০২২ | ১:৩১
Link Copied Successfully!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম আজ বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের নেওয়ার পর মারা যান আরও দুজন।

নিহত ব্যক্তিদের মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একজনের পরিচয় জানা গেছে। রহিমা খাতুন (২৩) নামের ওই পোশাকশ্রমিক শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুরের জামান ফ্যাশন ওয়ারস লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০ ও ৪২ বছর বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের নাম জানিয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তাঁরা হলেন জাহিদ (২৪), আরমান (১৭), নাইম (১৯), বুলু হোসেন (৩৪), মাসুমা (১৮), ফারজানা (২০), হালিমা (২৫), মাহফুজ (২৫), শিপন (১৭), হাবিবুল্লাহ (১৬), সোলেমা (১৯), বেবি (৪০), রেশমি আক্তার (৩০), বিল্লাল হোসেন (২০) ও আখির হোসেন (২০)। তাঁরা সবাই শ্রীপুরের জামান ফ্যাশন ওয়ারস লিমিটেড নামের কারখানার বিভিন্ন পদে চাকরি করতেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত রাহিমা খাতুন বলেন, আজ সকালে কাজে যোগ দিতে শ্রমিক বহনকারী বাসে করে কারখানার উদ্দেশে রওনা দেন তাঁরা। সাড়ে ৭টার দিকে বরমীর মাইজপাড়া এলাকায় পৌঁছালে রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন বাসটিতে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২৫ জন শ্রমিকের মধ্যে বেশির ভাগই আহত হন। ঘটনাস্থলেই মারা যান একজন। রেলক্রসিং পার হওয়ার সময় সেখানে গতিরোধকটি নামানো ছিল না বলে তাঁর ভাষ্য।

সূত্র: প্রথম আলো
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ